এবারও খালেদা জিয়ার লন্ডনে সফরসঙ্গী সেই ফাতেমা
এবারও খালেদা জিয়ার লন্ডনে সফরসঙ্গী সেই ফাতেমা
Copied from: https://rtvonline.com/
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, আজ রাতের শেষ ভাগে অথবা আগামীকাল সকালের মধ্যেই তাকে লন্ডনে স্থানান্তর করা হবে।
এই সফরে বেগম খালেদা জিয়ার সঙ্গে যাচ্ছেন মোট ১৪ জনের একটি দল, যার মধ্যে ৬ জন চিকিৎসক রয়েছেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অন্যান্য সময়ের মতো এবারও খালেদা জিয়ার দীর্ঘদিনের গৃহসহকারী ফাতেমা বেগম এবং রুপা সিকদার সফরসঙ্গী হিসেবে থাকবেন।
ফাতেমা বেগম ২০১০ সাল থেকে বেগম জিয়ার ছায়াসঙ্গী হিসেবে কাজ করছেন। ২০১৮ সালে তিনি স্বেচ্ছায় খালেদা জিয়ার সঙ্গে কারাগারেও ছিলেন। নেত্রীর অসুস্থতার সময় তিনি নিয়মিত হাসপাতালে থেকে সেবা করে থাকেন।
২০১৩ সালের ২৯ ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকার বাতিলের প্রতিবাদে আন্দোলনের সময় গুলশান কার্যালয়ের সামনে খালেদা জিয়াকে আটকে দিলে পতাকা হাতে ফাতেমাকে নেত্রীর পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তার বাড়ি ভোলা জেলায়।
এ বছরের ৭ জানুয়ারিতেও চিকিৎসার উদ্দেশে লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। আগের মতো এবারও তার নিকটতম সঙ্গীদের মধ্যে ফাতেমা বেগম রয়েছেন।
বিএনপি নেতারা জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুতই তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে লন্ডনে নেওয়া হচ্ছে।
লন্ডন সফরে বেগম জিয়ার সঙ্গে থাকবেন—
পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান,
ডা. জাহিদ হোসেন,
ডা. এনামুল হক চৌধুরী (চেয়ারপারসনের উপদেষ্টা),
ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী,
ডা. সাহাবুদ্দিন তালুকদার,
ডা. নুরুদ্দিন আহমেদ,
ডা. মোহাম্মদ জাফর ইকবাল,
ডা. মোহাম্মদ আল মামুন,
হাসান শাহরিয়ার ইকবাল (এসএসএফ),
সৈয়দ সামিন মাহফুজ (এসএসএফ),
আব্দুল হাই মল্লিক (ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী),
মাসুদুর রহমান (এপিএস),
ফাতেমা বেগম (গৃহকর্মী),
রুপা শিকদার (গৃহকর্মী)।

No comments